গোগনগরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও ভাবিকে রক্তাক্ত জখম থানায় অভিযোগ

দৈনিক তালাশ ডটকমঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর বড় জামে মসজিদ সংলগ্ন এলাকায় আবদুল আজিজ মিয়ার ছেলে মোঃ সায়মন (৩৫) এর পৈত্রিক বসতবাড়ি জোত সম্পত্তিতে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে আপন চাচাতো ভাই ও ভাবিকে পিটিয়ে রক্তাক্ত আহত করে বিবাদী ১। মুকুল (৪৮), পিতা-আরজু মন্ডল, ২। সুনাম হোসেন (২৩), পিতা-মুকুল, ৩। রিয়াদ হোসেন (২৫), পিতা-মুকুল, ৪। মোঃ সিয়াম (২২), পিতা-মুকুল, সর্ব সাং-গোগনগর বড় মসজিদ সংলগ্ন, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জসহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জন। এ বিষয় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ভুক্তভোগী মো. সায়মন বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনাটি গত মঙ্গলবার ৩১ মার্চ বিকেলে গোগনগর বাদীর নিজ বাড়ীতে ঘটে। হামলার ঘটনায় ৩ জন আহত হয়ে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা নিয়ে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশের একটি টিম রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে ভুক্তভোগী অভিযোগকারী মো. সায়মন সাংবাদিকেদর জানায়, আমাদের জোত সম্পত্তিতে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধে জেরে আমার চাচাতো ভাই মুকুল ও তার ছেলেরা পূর্ব পরিকল্পিত ভাবে জোর পূর্বক বসত বাড়িতে ও ঘরে অনধীকার প্রবেশ করে সামান্য জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়া ইং ৩১/০৩/২০২৬ তারিখ বিকাল অনুমান ৩ টা ৩০ ঘটিকার সময় বিবাদী ১। মুকুল (৪৮), পিতা-আরজু মন্ডল, ২। সুনাম হোসেন (২৩), পিতা-মুকুল, ৩। রিয়াদ হোসেন (২৫), পিতা-মুকুল, ৪। মোঃ সিয়াম (২২), পিতা-মুকুল, সর্ব সাং-গোগনগর বড় মসজিদ সংলগ্ন, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জসহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জন বিবাদী পূর্ব পরিকল্পিত ভাবে জোর পূর্বক আমার বসত বাড়িতে ও ঘরে অনধীকার প্রবেশ করিয়া আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। বিবাদীরা আমার বসত বাড়ি ঘর ও ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করিয়া অনুমান ৭০,০০০/- (সত্তর হাজার) টাকার ক্ষতি সাধন করে। আমি আগাইয়া আসিলে বিবাদীরা আমাকে এলোপাথাড়ি মারপিট করিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। আমার ছোট ভাই মোঃ শাকিল (২৮) আগাইয়া আসিলে বিবাদীরা আমার ছোট ভাইকে এলোপাথাড়ি মারপিট করিয়া তাহার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। ১নং বিবাদীর হাতে থাকা ধারালো চাকু দিয়া হত্যার উদ্দেশ্যে আমার ছোট ভাইকে কোপ মারিলে আমার ছোট ভাই সেই কোপ ফিরাইতে গেলে আমার ছোট ভাইয়ের নাকে লাগিয়া কাটা রক্তাক্ত জখম হয়। আমার মা ও স্ত্রী আগাইয়া আসিলে বিবাদীরা তাহাদেরকে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে এবং শ্লীলতাহানী করে। আমাদের ডাক চিৎকারে আশ পাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে বিবাদীরা আমিও আমার পরিবারের সদস্যদেরকে হত্যার হুমকি ধামকি দিয়া চলিয়া যায়। উপরোক্ত বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গসহ আত্মীয় স্বজনের সহিত আলাপ আলোচনা করিয়া বিচার সালিশ করেও কোন লাভ হচ্ছে না।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের দাবি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের পৈত্রিকসূত্রে মালিকানা নিজ বসত বাড়ীর অবৈধ দখলের পায়তারা রুখতে সংশ্লিষ্ট সকলের আইনি পদক্ষেপ গ্রহণ ও সহায়তা কামনা করেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *