দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের এলেঙ্গায় জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতী উপজেলা ইউনিটের উদ্যোগে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে বিএনপি নেতার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল ) সন্ধ্যায় জাতীয় সাংবাদিক সংস্থার এলেঙ্গা পৌর ইউনিট কার্যালয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতী উপজেলা ইউনিটের সভাপতি সৈয়দ মহসীন হাবীব সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো।
সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের আহ্বায়ক মাছুদুর রহমান মিলন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের উপদেষ্টা ও দৈনিক ইনতিজার পত্রিকার সম্পাদক অধ্যাপক এ বি এম আব্দুল হাই মিয়া, সাপ্তাহিক গণ বিপ্লব পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ আহমেদ আব্বাসী, কালিহাতী উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সরকার, এসএ টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাসেল আহমেদ এবং এলেঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ শিকদারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের উপর গুরুত্বারোপ করেন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরপেক্ষ থাকার আহ্বান জানান।
দৈনিক ইনতিজার পত্রিকার সম্পাদক অধ্যাপক এ বি এম আব্দুল হাই মিয়া বলেন, সমাজের অসংগতি তুলে ধরতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক ভূমিকা রাখতে হবে।
জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের আহ্বায়ক মাছুদুর রহমান মিলন
সভায় স্থানীয় সাংবাদিকতা, গণমাধ্যমের দায়িত্বশীলতা এবং চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংবাদকর্মীদের ভূমিকা নিয়ে গুরুত্বসহকারে আলোচনা করা করেন।
জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতী উপজেলা ইউনিটের সভাপতি সৈয়দ মহসীন হাবীব সবুজ
সভায়অংশগ্রহণকারী সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।