দৈনিক তালাশ ডটকমঃ নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন উত্তর নরসিংপুর এলাকায় মাদকের স্পটে জেলা পুলিশ ও র্যাবের যৌথ সাড়াশি অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট,৩৫০ পুরিয়া গাঁজাসহ অন্যান্য সন্দেহভাজন সামগ্রী উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে,মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।