দৈনিক তালাশ ডটকমঃ এমন প্রত্যয় ব্যক্ত করেছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে শহরের চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণ ও বন্দর ২৭নং ওয়ার্ডের গুলদাসেরবাগে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের জন্য দিনব্যাপী এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
পরিদর্শনকালে রাকিবুল ইসলাম রাকিব বলেন, “মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন শুরু থেকেই সমাজের সুবিধাবঞ্চিত, দুঃস্থ ও অসহায় মানুষের পাশে রয়েছে। আমরা শুধু বিশেষ দিবসেই নয়, সারা বছরজুড়েই মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, এই মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হচ্ছে, যা তাদের জন্য একটি বড় সহায়তা। নারায়ণগঞ্জ শহর ও বন্দরে ফ্রী মেডিক্যাল ক্যাম্পে বিপুল সংখ্যক দুঃস্থ ও অসহায় মানুষ ফ্রী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ গ্রহণ করেন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক, সাজ্জাদ হোসেন কমল, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপন, কামরুল ইসলাম রনি, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, মাহফুজুর রহমান ফয়সাল, যুবদল নেতা ইমরান কাউসার, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর, সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক শিকদার, ছাত্রদল নেতা সাগর, ইসমাইল হোসেন অপুসহ বিএনপি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দ।