দৈনিক তালাশ ডটকমঃ ২৬ শে মার্চ দুপুরে তুষার ও সবুজের বাড়ি থেকে বিভিন্ন অপরাধে ব্যবহার করা বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে এলাকাবাসী।
নারায়ণগঞ্জ ফতুল্লা থানার আওতাধীন পশ্চিম মাসদাইর বেকারি মোর,মাদক ব্যবসার আধিপত্য কেন্দ্র করে দু পক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘষসের ঘটনা ঘটেছে।
২৪/৩/২০২৬,মঙ্গলবার বিকাল সাড়ে চারটায়। ফতুল্লার পশ্চিম মাসদাইর বেকারির মোড় হাজির গলিতে মাদক ব্যবসায়ী তুষার ও সবুজ গ্যাং ধারালো ছুরি ও সুইস গিয়ারদিয়ে এলোপাতাড়িভাবে আঃ সালামকে কুপিয়ে মারাত্মক ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ভয়ংকর হামলার বিষয়টি এলাকার সিসিটিভি ফুটেজেও দেখা গেছে।
মাদক ব্যবসায়ী তুষার ও সবুজ গ্যাং, দীর্ঘদিন ধরে পশ্চিম মাসদাইর বেকারির মোড় , পাকাপোল, মাসদাইর প্রাইমারি স্কুল ও পতেঙ্গা মোড় সহ আশপাশের বিভিন্ন এলাকায়।মাদক, ইভটিজিং,চুরি,ছিনতাই সহ নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ড করে আসছে বলে এলাকাবাসীর অভিযোগ। সূত্রটি আরও নিশ্চিত করে জানায়, মাদক ব্যবসায়ী তুষার ও সবুজ গ্যাং এর অত্যাচারে, অত্র এলাকার সাধারণ মানুষ আতংকিত ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
এরইমধ্যে সাম্প্রতিক মাদক বিক্রি ও ছিনতাই জনিত ঘটনা ঘটানোর সময়,স্থানীয় এলাকার আঃ ছালাম বাঁধা দিলে, মাদক ব্যবসায়ী তুষার ও সবুজ গ্যাং এর সাঙ্গপাঙ্গরা মিলে।
তাদের হাতে থাকা ধারালো ছুরি ও সুইস গিয়ার দিয়ে মারাত্মক ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
পরে স্থানীয়রা আব্দুস সালাম কে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ সয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসে। সেখানে আঃ ছালাম প্রাথমিক চিকিৎসা শেষে। নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানায়, উক্ত অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বলে নিশ্চিত হওয়া গেছে।