দৈনিক তালাশ ডটকমঃস্টাফ রিপোর্টার: পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের সংগ্রামী সদস্য সচিব নাসির উদ্দীন জাহান সাগর।
গত রবিবার বেলা ১১টায় ঢাকা শ্যামলীর তার নিজ বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন জাহান সাগর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য কামনা করেন।
বিগত সময়ে রিজভী আহমেদের সাথে নাসির উদ্দীন জাহান সাগর ঢাকার রাজপথে অনেক ঝটিকা মিছিলে ছিলেন, এই সৌজন্য সাক্ষাৎতে ঐ কথাগুলো উঠে আসে। এক পর্যায়ে রিজভী ভাই আমাকে বলে, সাগর তুমি কি সেই বিজয়নগরে ৩০ জনের মিছিলে ছিলা? আমি বল্লাম হ্যাঁ ভাই। আপনার নেতৃত্বে তখন সামনের কাতারেই ছিলাম এবং পার্টি অফিসের ১৪ জনের ঝটিকা মিছিলেও আমি ছিলাম।
বিগত সময়ের অনেক ঝটিকা মিছিলের কথা স্মরণ করে তখন রিজভী ভাইয়ের চোখ টলমল করে উঠে। তাকে দেখে আমারও চোখের পানি ছেড়ে দেয়ার মতো অবস্থা হয়ে যায়।
এসময় নাসির উদ্দীন জাহান সাগর বলেন, এই ১৬ বছরে আমার ত্যাগের উল্লেখ করলে বলবো, ২০১২ সালের ৯ই ডিসেম্বরের কাঁচপুরে বাংলাদেশে হাসিনা বিরোধী প্রথম অবরোধে পুলিশ ও আওয়ামী লীগের ধরপাকড়ে আমাকে কাচা বাঁশ দিয়ে পিটিয়ে শরীরের এমন কোন স্থান নেই যেখানে আঘাত করা হয়নি।
তখন জেলখানা থেকে পাথর দিয়ে পিকেটিং করতে করতে পুলিশের সাথে আমাদের সংঘাত করতে হয়। ২০১৩ সালের জানুয়ারীতে আমি একাধিকবার বিশ্বরোড, স্টেডিয়ামের পাশে ও ভূইগড়ে পিকেটিং করেছি। এছাড়াও জেলখানা থেকে এলজিআরডি ও নতুন কোর্টে পিকেটিংয়ের এক পর্যায়ে আমরা পুলিশকে পালিয়ে যেতে বাধ্য করি। সেইসময় চাষাড়ায় পুলিশের তোপের মুখে ব্যানার নিয়ে ঢুকি এবং পুলিশের বাধাঁর মুখে মিছিল করতে সফল হই।
নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের সংগ্রামী সদস্য সচিব নাসির উদ্দীন জাহান সাগর আরও বলেন, বিগত সময়ের আমি প্রায় ২২-২৩ টি মামলা খেয়েছি এবং ২০১৯ সালে ফতুল্লার বটতলা এলাকায় ছাত্রলীগের মুন্নার রং দিয়ে সাজানো নাটকীয় সেই মামলায় এখনো আমি সহ আমার পরিবারের ৪ জনই আসামী। সেই মামলায় আমাকে ৩নং আসামী করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহবায়ক এড. তৌহিদ গাজী এক মামলায় আমাকে জামিন করায়। আরেক মামলায় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি এড. সেলিম ভূঁইয়া আমাকে জামিন করায়। দুটি মামলাই বর্তমানে চলমান রয়েছে তা এখনো নিষ্পত্তি হয়নি।
এসকল কথা শুনে এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেন, সাগর ধৈর্য ধর, ইনশাআল্লাহ নির্যাতিত ও ত্যাগীদের দল একদিন সর্বোচ্চ মূল্যায়ন করবে। দল ত্যাগীদের জন্য, দল আন্দোলনকারীদের জন্য। তিনি আমাদের জিয়াউর রহমানের আদর্শকে অনুসরণ করে সামনে এগিয়ে যেতে বলেন।
এছাড়াও এ সাক্ষাৎকালে দলের সর্বাধুনিক পরিকল্পনা ও নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের স্থানীয় কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং দলীয় সাংগঠনিক শক্তি বৃদ্ধিসহ ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও গুরুত্বপূর্ন বিষয়গুলো আলোচনা করা হয়।