দৈনিক তালাশ ডটকমঃ নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশের শহর বন্দর অলিগলিতে অবাধে চলছে ছিনতাই,ধর্ষণ, ও নারী নিপীড়ন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নারায়ণগঞ্জ সদর থানা আওতাধীন খানপুর বায়তুল আমান জামে মসজিদের সামনে সিসি ক্যামেরার ফুটেজে দেখা মেলে। দিনের আলোতে মোটরসাইকেল নিয়ে,মিশুক এর পথ রোধ করে ছিনতাই করতে।
একই মাসে, একিই এলাকায় লাল মসজিদের পাশের গলিতে ছিনতাইয়ের দেখা মেলে সিসিটিভি ক্যামেরা ফুটেজ এ।খানপুরে সংঘটিত হয় হত্যা। চাষাড়া রেলস্টেশনে হত্যা করা হয় রায়হানকে।
সারাদেশে এরকম ঘটনা ঘটছে প্রতিদিনই।
এবার এরকম ঘটনার দায়ী হিসেবে। বিশ্লেষকরা উল্লেখ করেন মাদককে।
এই মাদকের ভয়াল ছোবলে ক্ষতবিক্ষত পুরো দেশ।
নারায়ণগঞ্জের কথাই বলি। সদর থানা আর,ফতুল্লা থানার কতটুকু আর আয়তন। এর মধ্যে এমন কোন অলিগলি নাই যেখানে মাদক বিক্রি না হচ্ছে।
এ সকল মাদক ব্যবসায়ীদের নামে হত্যা মামলা সহ। একাধিক মাদকের মামলা রয়েছে। এ ব্যাপারে আমাদের অনুসন্ধান টিম। মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করতে গেলে,উঠে আসে উল্লেখকৃত মাদক ব্যবসায়ীদের নাম।
মাদক সম্রাট জীবনদের মত ভয়ংকর অপরাধীরাই।
যুব সমাজকে ধ্বংসের প্রতিযোগিতায় নেমেছে ।
আর এ সকল মাদক ব্যবসায়ীদের নামে হত্যা সহ, একাধিক মাদকের মামলা রয়েছে।
প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে, অধরা,এ সকল মাদকব্যবসায়ীরা বহাল তবিয়তে। তাদের দৌরাত্ম বেড়েই চলেছে। ফতুল্লা থানা আওতাধীন হাজিগঞ্জ পেপার মিল এলাকায়, এককছত্র মাদকের নিয়ন্ত্রণ করছেন মাদকসম্রাট জীবন।
ঘনিষ্ঠ একটি সূত্রে জানা যায়, তারই অন্যতম সহযোগী শুভ হত্যা মামলার প্রধান আসামি সুফিয়ান।
সূত্রটি আরো জানায়, মাদক সম্রাট জীবন।
হাজিগঞ্জ পেপার মিল,মুলি বাঁশের মোড়, ওয়াপদার পুল এলাকা মাদক ব্যবসায়ী সুফিয়ানের নিয়ন্ত্রণে দিয়ে।
ফতুল্লা থানা আওতাধীন সস্তাপুর গাবতলার মোড় জীবন নতুন আস্তানা গড়ে তুলেছে।
জানা যায়, মাদক সম্রাট জীবন এই নতুন আস্তানায় বসে, নারায়ণগঞ্জ শহরের বেশ কিছু এলাকা নিয়ন্ত্রণ করছেন। প্রিয় পাঠকদের জন্য। চাষাড়া রেলস্টেশন, আমলা পাড়া, গলাচিপা, মাসদাইর,দেওভোগ, তল্লা, হাজিগঞ্জ, কায়েমপুর, খানপুর, সবুজবাগ সহ, মাদকের সকল হটস্পট এর বস্তুনিষ্ঠ তথ্য নিয়ে, ফিরব আগামী পড়বে।
প্রশাসনকে সজাগ রাখতেই আমাদের এই তথ্য অনুসন্ধান।