দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনিযুক্ত পূর্ণকালিন প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খানকে আনুষ্ঠানিক ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে, বিএনপির প্রবীণ নেতা নুরুল ইসলাম সরদার ও নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক হানিফ সরদার।
বুধবার (১১ই মার্চ) দুপুরে নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় মহানগর বিএনপি নেতা নুরুল ইসলাম সরদার ও নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক হানিফ সরদার তার হাতে ফুলের তোড়া তুলে দেন এবং নারায়ণগঞ্জকে একটি নিরাপদ, যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান এসময় বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব অর্পণ করেছেন, আমি সততা ও নিষ্ঠার সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করবো। নগরবাসীর সকল সুযোগ-সুবিধার জন্য আমি কাজ করবো। নগরবাসী যাতে ভালো থাকে, নাগরিক জীবন যাতে করে সুন্দর হয়, নিরাপদ হয় সে জন্য আমার প্রচেষ্টা থাকবে। নারায়ণগঞ্জ সিটির মানুষ দৈনন্দিনভাবে যে সমস্যার সম্মুখীন হয় সেই সব সমস্যা দূর করে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনাই হবে আমার মূল দায়িত্ব।
সৌজন্য সাক্ষাৎ শেষে সকলেই নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।