দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলা আদালতে আড়াইহাজার থানার মারামারি মামলায় স্বেচ্ছায় সারেন্ডার করে জামিনের আবেদন করলে আদালত আসামী মাসুম এর জামিন না-মনজুর করে c/w মূলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
সোমবার (৯ই মার্চ) সকালে নারায়নগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আড়াইহাজার আমলী আদালত মারামারি মামলায় এ আদেশ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাদী রহিমা আক্তার রানু জানান, নারায়নগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আড়াইহাজার আমলী আদালত এ আড়াইহাজার থানার মামলা নং- ২৬ (৯) ২৫ এই মামলার ১নং আসামী মাসুম পিতা মৃত: সূরুজ মিয়া সাং সদাসদী থানা আড়াইহাজার জেলা নারায়ণগঞ্জ। তিনি উক্ত আদালতে স্বেচ্ছায় সারেন্ডার করে জামিনের আবেদন করলে আদালত আসামী মাসুম এর জামিন না-মনজুর করে c/w মূলে জেল হাজতে পেরন করেন এবং উক্ত ১নং আসামী মাসুম এর বিরুদ্ধে specific 326 ধারার ইলিগেশন রয়েছে।
জানা যায়, উক্ত মামলার এজহারকারী হলেন রাহিমা আকতার রানু উক্ত মামলার ভিকটিম সোহাগ এর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন আসামী মাসুম গং যাহা এজহারে উল্লেখ্য রয়েছে।