নাঃগঞ্জ চেম্বার অব কমার্স এর ইফতারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজিত ইফতার মাহফিলে জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী ও রাজনীতিবিদদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।

বৃহস্পতিবার (৫ই মার্চ) নারায়ণগঞ্জ ক্লাবের কনভেনশন হলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 

এতে নারায়ণগঞ্জের নির্বাচিত সংসদ সদস্য, ব্যবসায়ী নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু আগে থেকেই অনুষ্ঠানে আগত অতিথিদের একে একে স্বাগত জানান। এসময় সভাপতির আসনে বসে না থেকে তিনি নিজেই বিভিন্ন টেবিলে গিয়ে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় ও খোঁজখবর নেন। তার এমন আন্তরিকতায় ইফতার মাহফিলে এক প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. মোরশেদ সারোয়ার’র সঞ্চালনায় এবং সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর’র সার্বিক পরিচালনায় এসময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক রায়হান কবির, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, র‍্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ও জামায়াত নেতা মাওলানা মাঈনউদ্দিন আহমদ।

এছাড়াও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মো. হানিফ সরদার, মো. সোহাগ, মো. গোলাম সারোয়ার ও আহমেদুর রহমান তনুসহ অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *