আমরা না.গঞ্জ বাসীর পাশে থাকার চেষ্টা করেছি সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু

দৈনিক তালাশ ডটকমঃ নারায়ণগঞ্জ – ১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, নারায়ণগঞ্জ চেম্বারের আমরা চেষ্টা করেছি শুধু ব্যাবসায়ী নয়, নারায়ণগঞ্জ বাসীর পাশে থাকার আমরা চেষ্টা করেছি।

বিগত বেশ কিছু সময় ধরে আমরা ব্যাবসায়ীদের নিয়ে এখানে প্রায় ৩৮টি সংগঠন। সকলকে নিয়ে আমরা নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য চেষ্টা করছি।

‎বৃহস্পতিবার (৫ মার্চ) নারায়ণগঞ্জ ক্লাবে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ইফতার মাহফিলে অংশ নিয়ে একথা বলেন তিনি।

‎তিনি আরও বলেন, আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবকরা যানজটসহ নানা দুর্যোগে কাজ করছে। আমি তাদের ধন্যবাদ জানাই। চেম্বার যেন আপনাদের সেবায় থাকতে পারে এমন কাজ আমরা করার চেষ্টা করবো। নারায়ণগঞ্জ চেম্বার দেশের ঐতিহ্যবাহী চেম্বারের মধ্যে একটি হবে।

সকলে মিলে আমরা নারায়ণগঞ্জের ঐতিহ্য ফিরিয়ে আনবো।

নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি ও নারায়ণগঞ্জ-১ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ চেম্বার অর্ব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি এড.আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন,নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মামুন মাহমুদ, মহানগরের সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা,

জামায়াত নেতা মাওলানা মাঈনউদ্দিন আহমদ, খেলাফত মজলিস মহাসচিব এবিএম সিরাজুল মামুন, ইসলামি আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ,বিএনপি নেতা কাজী মনিরুজ্জামান, মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী প্রবীর সাহা, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল কবির সজিব, চেম্বার অর্ব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ চৌধুরী, আহমেদুর রহমান তনু, আবু জাফর, গোলাম সারোয়ার সাইদ, এছাড়াও বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *