অন্ধ কল্যাণ সংস্থার উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

দৈনিক তালাশ ডটকমঃবৃহস্পতিবার ( ৫ মার্চ ) সকালে চাষাড়া শহীদ মিনারে অন্ধ কল্যাণ সংস্থার উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির আয়োজনে ঈদ সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ – সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো।

প্রধান অতিথির বক্তব্যে টিটো বলেন, আজকে আপনারা মানুষের ভোটের অধিকারের জন্য যাদের দেখেছিলেন, সেই লোক গুলোই আজ সামাজিক কাজে নিজেকে এমন ভাবে জড়িয়ে রেখেছে এটা দেখে আমার ভাল খুব লাগছে। আপনারাও মানুষের অধিকারের জন্য মানুষের পাশে দাঁড়াবেন, জিয়াউর রহমান মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করেছে।

আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও সারাজীবন মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করেছেন। আমাদের নেতা তারেক রহমানও সেই সংগ্রাম করছেন। দীর্ঘদিন তিনি নির্বাসিত ছিলেন মানুষ তাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছে। যারা সংগঠনের সাথে আছি আমরাও এ রাষ্ট্র পরিচালনার কাজে সহযোগিতা করতে চাই। আমরা পজেটিভ রাজনীতি করতে চাই।

এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব এড আবু আল ইউসুফ খান টিপু, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভূঁইয়া, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এড, এস এম মাহমুদুল হক আলমগীর , নাসিক ১২নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাখাওয়াত ইসলাম রানা, জেলা তাতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল সহ অসংখ্য নেতৃবৃন্দ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *