দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান জুলফিকার স্টিল মিলের সত্ত্বাধিকারী মাহবুবুর রশীদ জুয়েল।
বুধবার (২৫শে ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কার্যালয়ে নবনিযুক্ত প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।
এ সময় তার সঙ্গে জুলফিকার স্টিল মিলের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।