দৈনিক তালাশ ডটকমঃসোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জে ব্যবসায়ীক হাব ছিলো সেই ঐতিহ্য ফিরে আসে সেই লক্ষ্যে নারায়ণগঞ্জের সকল ব্যবসায়ীরা এক হয়েছি।নারায়ণগঞ্জে যে সমস্যা রয়েছে।
আমরা সরকারকে টেক্স দেই আমাদের কথা শুনতে সরকার বাধ্য আমরা দিয়ে অব্যস্থ তাহলে কেনো রো৷
এসময় সভায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, ছোট ব্যবসায়ীদের লোক দেখানোর জন্য জরিমানা করা হলেও বড় আমদানিকারকদের গুদাম তদারকি করা হয় না। প্রশাসনের কাছে দাবি সকলকে আইনের আওতায় এনে সাপ্লাই চেইন ঠিক রাখা হোক।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের শিল্প ও অর্থনৈতিক অবদানের তুলনায় এখানে অনেক আগেই একটি মেডিকেল কলেজ হওয়া উচিত ছিল। জেলায় শিল্পপ্রতিষ্ঠান ও মার্কেটের সংখ্যা বেশি হলেও ফায়ার স্টেশনের সংখ্যা খুব কম। বড় দুর্ঘটনা ঘটলে ঢাকার সহায়তার ওপর নির্ভর করতে হয়।
এসময় যানজট নিরসনে বাসস্ট্যান্ড শহরের বাইরে সরানো নিয়ে তিনি বলেন
যানজট নিরসনে বাসস্ট্যান্ড শহরের বাইরে সরানোর জন্য আগে জায়গা নির্ধারণ করা হলেও গণতান্ত্রিক সরকার না থাকায় তা বাস্তবায়ন হয়নি। বাসস্ট্যান্ডটি শহরের বাইরে নেওয়া গেলে যানজট অনেকটাই কমবে বলে তিনি জানান।
তিনি বলেন, বর্তমানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দায়িত্ব পেয়েছেন সাখাওয়াত হোসেন এবং এখানে এমপি হিসেবে দায়িত্বে আছেন অ্যাডভোকেট আবুল কালাম। সবাইকে নিয়ে ফুটপাত দখল ও ট্রাফিক জ্যাম সমস্যার সমাধান করা হবে।