দৈনিক তালাশ ডটকমঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন নারায়ণগঞ্জ জেলা পেশাজীবি দল।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক মোহাব্বত আলম, সহ-সভাপতি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাবেদ ভূঁইয়া সহ নাসির, মোক্তার, সেলিম, হাসান সহ অসংখ্য নেতৃবৃন্দ।