সিরাজগঞ্জে গার্ড অব অনার দিয়ে বরণ করা হলো মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু মহোদয় কে

দৈনিক তালাশ ডটকমঃ শাহ আলম,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: শুক্রবার ২০ ফেব্রুয়ারি ২০২৬ পবিত্র রমজানের আজ ছিল প্রথম জুমার নামাজ। আরও একটি খুশির মুহূর্ত ছিল বিএনপি দলীয় ধানের শীষ প্রতীক সদ্য নির্বাচিত এমপি, সিরাজগঞ্জের কৃতী সন্তান, সিংহ পুরুষ খ্যাত ইকবাল হাসান মাহমুদ টুকু মহোদয় পূর্ণাঙ্গ বিদ্যুৎ খনিজ ও জ্বালানি মন্ত্রীত্ব পাওয়ায় । মন্ত্রীত্ব পদ লাভের পর আজই প্রথম সিরাজগঞ্জে আগমন এবং সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়। এর আগে ঢাকা থেকে দুপুর ১২ টায় নিজ বাসভবনে পৌঁছলে, সিরাজগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল নবনির্বাচিত মন্ত্রী কে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় পাশে ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম, পুলিশ সুপার বিপিএম ( বার) মো: নজরুল ইসলাম (সানতু)। এরপর জুমার নামাজ আদায় করতে সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে আসেন। নামায শুরু হওয়ার আগে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,এরপর বক্তব্য রাখেন প্রধান অতিথি জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু মহোদয় , মাননীয় মন্ত্রী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়। এসময় এলাকার মন্ত্রী কে এক নজর দেখতে উৎসুক জনতা এবং বিএনপি দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পদচারণায় মুখরিত ছিল সিরাজগঞ্জ জেলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন। মসজিদের চতুর্থ তলা পর্যন্ত মুসল্লিদের পদচারণায় তিল ধারনের জায়গা ছিল না। ফলে বেলকনিতে, রাস্তায়, খোলা মাঠে নামাজ পড়তে দেখা গেছে অনেক মুসলিগণকে। সবারই প্রত্যাশা নবনির্বাচিত সরকার যেন সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ উপহার দেন। আর কোন মারামারি, হানাহানি, গুমখুন, চাঁদাবাজি, মাদক কারবারি, অ-রাজকতা দেখতে না হয় এমনটাই প্রত্যাশা দেশবাসীর এবং এলাকার লোকজনের।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *