দৈনিক তালাশ ডটকমঃ তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি শাহ আলম : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার০৮ ফেব্রুয়ারী ২০২৬ বিকেলে উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফসার আলীর সভাপতিত্বে তাড়াশ ডিগ্রী কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয।
এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিরাজগঞ্জ – ৩ আসনের বিএনপির ধানের শীষ মনোনীত এমপি পদপ্রার্থী ভিপি আয়নুল হক।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীর, সদস্য রাহিদ মান্নান লেলিন, অস্ট্রেলিয়া প্রবাসী রায়গঞ্জের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার কামাল হোসেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, তাড়াশ পৌর বিএনপির আহবায়ক তপন কুমার গোস্বামী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক অধ্যাপক সাইদুর রহমান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা কৃষক দলের সভাপতি গোপাল চন্দ্র ঘোষ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদাত হোসেন, যুবদের আহবায়ক শাহ আলম ফকির, যুবদের সদস্য সচিব রাজিব আহমেদ মাসুম, ছাত্রদলের আহবায়ক জাহিদ ফকির, তাঁতিদলের সভাপতি শরিফুল ইসলাম, মৎস্যজীবি দলের সভাপতি নায়েব আলী প্রমুখ।
এ সময় বক্তাগণ সিরাজগঞ্জ -৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের বিজয় নিশ্চিত করে, তারেক রহমানের হাত কে আরো শক্তিশালী করার আহবান জানান। বিশাল জনসভায় উপস্থিত জনতার কাছে বক্তাগণ ১২ ফেব্রুয়ারী নির্বাচনে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা করেন।
, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল ও পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার।