পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল ৮ বাসাইল সখিপুর এর স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি : টাঙ্গাইল–৮ (বাসাইল–সখিপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী, বিশিষ্ট শিল্পপতি, মানবিক ও জনকল্যাণমুখী জননেতা বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন আলমগীর রাসেল কালিহাতীর ছিলিমপুর পবিত্র গোরস্থানে শায়িত তাঁর প্রিয় পিতা মরহুম আলহাজ্ব ওসমান গণির কবর জিয়ারত করেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অসংখ্য আত্মীয়স্বজন, এলাকাবাসী, শুভানুধ্যায়ী ও নেতাকর্মীদের উপস্থিতিতে গভীর শ্রদ্ধা, ভক্তি ও ভাবগাম্ভীর্যের পরিবেশে এই জিয়ারত অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য আন্তরিক দোয়া ও মোনাজাত করা হয়।
মোনাজাত শেষে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল হরিণ প্রতীককে বিজয়ী করার জন্য দেশবাসী ও এলাকাবাসীর কাছে দোয়া কামনা করেন এবং শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *