হাতী মার্কায় ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ দিন: মোহাম্মদ আলী

দৈনিক তালাশ ডটকমঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী  বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেছেন, আমি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা হিসাবে অনুরোধ করবো সকাল  সকাল ভোট কেন্দ্রে গিয়ে হাতি মার্কায় ভোট দিবেন এটাই প্রত্যাশা।

‎বুধবার ( ৪ ফেব্রুয়ারী) বিকেলে কুতুবপুর ইউনিয়নের তুষার ধারা দক্ষিন এলাকায় উঠান বৈঠকে তিনি এই কথা বলেন। পরে তিনি কুতুবপুর মিছির আলী কলেজ সংলগ্ন এলাকায় উঠান বৈঠক করে পাগলা বাজার ভোটারদের সাথে গণসংযোগ করে হাতী মার্কার প্রচারনা চালান।

‎এমপি প্রার্থী মোহাম্মদ আলী বলেন, কুতুবপুর তুষার ধারা এলাকায় অনেক সমস্যা রয়েছে, এই সমস্যা সমাধানে আমি আপনাদের পাশে থাকতে চাই।  তাছাড়া এখানে কোন মাঠ নেই,  ভালো স্কুল নেই।

আমি আপনাদের বাচ্চাদের জন্য এখানে গার্লস স্কুল করবো। অতিতেও আমি আপনাদের পাশে  ছিলাম, আগামীতেও থাকবো। আপনারা আমাকে হাতী মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করে সেবা করার সুযোগ দেন।
‎এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *