লতিফ সিদ্দিকীর মামলা খারিজ প্রসঙ্গে লিয়াকত আলীর সংবাদ সম্মেলন

দৈনিক তালাশ ডটকমঃকালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইল–৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলা নির্বাচন কমিশন কর্তৃক খারিজের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, মামলাটি মিথ্যা বা উদ্দেশ্যপ্রণোদিত নয় এবং বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন অন্যায়ভাবে তা খারিজ করেছে। তিনি দাবি করেন, মামলাটি এখনো আইনগতভাবে চলমান রয়েছে এবং বিষয়টি নিয়ে হাইকোর্টে আবেদন করলে আদালত তা আমলে নিয়ে নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা তলব করেন।
তিনি আরও জানান, মামলাটি দুর্নীতি দমন কমিশনের তদন্ত সংশ্লিষ্ট এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দায়ের করা মামলা।
সংবাদ সম্মেলনে উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *