দৈনিক তালাশ ডটকমঃনিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলাধীন বাংড়া গ্রামে সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজের তালাবদ্ধ ঘরে হঠাৎ আগুন, পাড়া-প্রতিবেশী, গ্রামবাসী, পাশের গ্রামের প্রতিবেশীরর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক সাড়ে তিনটায় এই অগ্নিপাতের ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, অদ্য সকাল সাড়ে দশটায় সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজ খালি ঘরে তালা মেরে সংবাদ সংগ্রহের কালিহাতী প্রাণী সম্পদ অফিসার ও টাঙ্গাইল এডিসি (জেনারেল) মহাদয়ের সাথে নির্বাচনী দায়িত্ব বিষয়ে সাক্ষাৎ করতে যান।
কাজ শেষে আনুমানিক বিকেল সাড়ে তিনটায় সাংবাদিকের গ্রাম থেকে সাংবাদিকের নিকট মোবাইলে কল আসে এবং ঘরে আগুন লেগেছে বলে জানতে পারেন অর্থাৎ তালাবদ্ধ রাস্তার ধারে ঘরে ঘরের ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে দেখে সাংবাদিককে জানান। টাঙ্গাইল থেকে সাংবাদিক সংবাদ পেয়ে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসারের উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসারের সিইও মোঃ হারুন বিদ্যুৎ অফিস ও ফায়ার সার্ভিস এর ব্যবস্থা করেন। অপরদিকে গ্রামবাসী দরজা ভেঙে ঘরে প্রবেশ করে শত শত নারী পুরুষ ঘরের পাশে থাকা পুকুর থেকে শত শত বালতি পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
তবে শোকেজের আলমারি সাইট উপর থেকে নিচ পর্যন্ত পুড়ে গিয়েছে। তার পাশেই ছিল কোরআন শরীফ সম্পূর্ণ অক্ষত।গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে না আনলে সম্পন্ন শোকেশ পুড়ে গেলে তার সাথে ছিল ফ্রিজ, যা বাস্ট হয়ে পুরা ঘরে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। গ্রামবাসীর উছিলায় আল্লাহতালার রহমতে আগুন নিয়ন্ত্রণ আসাতে তেমন বড় ধরনের ক্ষতি হয়নি। তবে সাংবাদিকের এসএসসি, এইচএসসি, স্নাতক, মাস্টার্স ও বিএড এর মূল সনদ এই শোকেজের ড্রয়ারে ছিল, কিছু কাপড়-চোপর, বেডসীট ছিল। যা পুঁরে ছাই হয়ে গিয়েছে। ধারণা করে হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে এ দুর্ঘটনা হয়েছে দুর্ঘটনা ঘটেছে