দৈনিক তালাশ ডটকমঃস্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ-৪ আসনের বাংলাদেশ রিপাবলিকান দলের হাতী মার্কার এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, আমি আলীরটেক ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে শুনলাম, কেউ কেউ আমার হাতী মার্কার লোকদের হুমকিধামকি দিচ্ছে। আমিও বিএনপির কর্মী, আমি ভয় পাবার লোক না। আমার কর্মীদের ভয় দেখিয়ে লাভ হবে না। কারো চোখ রাঙ্গানীতে আমি ভয় পাই না, রাঙ্গানীর উপরও রাঙ্গানী রয়েছে।
সোমবার (২রা ফেব্রুয়ারী) সকালে আলীরটেক ইউনিয়নের প্রচারণা শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি একথা বলেন।
এমপি প্রার্থী মোহাম্মদ আলী বলেন, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। এটা নিয়ে কারো আপত্তি থাকার কথা না। সুষ্ঠ নির্বাচনের করার জন্য, সবার ভোট প্রয়োগ করতে হবে। আপনারা সবাই পরিবার নিয়ে ভোট দিবেন। অতীতে যেমন আপনাদের পাশে ছিলাম, সামনেও থাকবো।
মোহাম্মদ আলী আরও বলেন, গত ৫০ বছর যাবৎ আমি আপনাদের পাশে রয়েছি। আমার ছবিটা দেখলে, মনে হয় না কেউ আমাকে ফিরিয়ে দিবে। প্রতিটা ঘরে ঘরেই আমার পছন্দের মানুষ রয়েছে। এই এলাকা থেকে হাতী মার্কা সবচেয়ে বেশি ভোট পাবে।
এসময় হাতী মার্কা প্রতীক নিয়ে রিপাবলিকান পার্টি মনোনীত মোহাম্মদ আলীর গণসংযোগটি আলীরটেক ইউনিয়নের ডিক্রিরচর ঘাট থেকে শুরু করে পুরাতন গোগনগর, কুড়ের পাড়, শাহ আলী বাজার ও গঞ্জকুমারী ঘুরে মুক্তারকান্দি এলাকায় এসে পথসভার মধ্য দিয়ে প্রচারণাটি শেষ করেন।
এসময় গণসংযোগকালে উপস্থিত ছিলেন, ত্রিধারা প্রপার্টিজ লিমিটেড এর চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান, মোঃ রহমত উল্লাহ, আব্দুল হাকিম, মোহাম্মদ আলী, নোয়াব মোল্লা, আল আমিন ইকবাল ও আবুল হোসেন সহ অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।