দৈনিল তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এড. আবুল কালামের গণসংযোগে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন, নারায়ণগঞ্জ মহানগর হকার্স শ্রমিক দলের নেতৃবৃন্দরা।
রবিবার (১লা ফেব্রুয়ারী) বিকেলে মহানগর হকার্স শ্রমিক দলের সভাপতি আবু আল বেলাল খান বিল্লাল’র নেতৃত্বে ধানের শীষের এ গণসংযোগে যোগদান করা হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর হকার্স শ্রমিক দলের সভাপতি আবু আল বেলাল খান বিল্লাল বলেন, ধানের শীষ কোনো ব্যক্তি বা দলের একক সম্পত্তি নয়। ধানের শীষ জনগণের হৃদয়ে ধারণ করা একটি প্রতীক। গত ১৭ বছর ধরে জনগণ ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত ছিল। এবার আপনারা ভোট দিতে যাবেন, ভোট দিয়ে ফলাফল নিয়েই ঘরে ফিরবেন।
বেলাল খান বিল্লাল আরও বলেন, দীর্ঘদিন পর জনগণ আবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। উন্নয়ন ও সংস্কারের প্রতীক ধানের শীষ। দেশ ও জনগণের কল্যাণে সংস্কার ও উন্নয়নের স্বার্থে আপনারা ধানের শীষে ভোট দিয়ে এড. আবুল কালামকে বিজয়ী করবেন এটাই আমাদের প্রত্যাশা।
মহানগর হকার্স শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মুসা মিয়া’র সার্বিক সহোযোগিতায় এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর হকার্স শ্রমিক দল নেতা মোঃ জুয়েল, মোঃ আক্তার, মোঃ রিপন, মোঃ লিয়ন ও মোঃ সাকিব সহ অন্যান্য নেতৃবৃন্দ।