পশ্চিম ভোলাইলে মনির কাসেমীর উঠান বৈঠক

দৈনিল তালাশ ডটকমঃ নারায়ণগঞ্জ-৪ আসনের জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারী ) সকালে কাশিপুর ৩নং ওয়ার্ডের পশ্চিম ভোলাইল পঞ্চায়েত কমিটির উদ্যোগে এ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

‎পঞ্চায়েত কমিটির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক নাজমুল হক ও জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ সার্বিক তত্বাবদায়নে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুফতি মনির হোসেন কাসেমী।

এ সময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, কাশিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ উদ্দিন লাবলু, সাধারণ সম্পাদক আরিফুল আলম মন্ডল, রোজিনা মেম্বার, জমিয়তে উলামায়ে ইসলামের ফতুল্লা থানা সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম আব্বাস, বিএনপি নেতা হিরা, ৭নং ওয়ার্ড বিএনপি নেতা শাকিল, কাশিপুর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহবায়ক রাসেল, কৃষক দল নেতা শরীফ, ৩নং ওয়ার্ড বিএনপি নেতা মোক্তার হোসেন,  শাহাদাৎ হোসেন, আওলাদ হোসেন সহ অসংখ্য নেতৃবৃন্দ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *