দৈনিক তালাশ ডটকমঃস্টাফ রিপোর্টার:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এড. আবুল কালামের গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেবক প্রয়াত রণবীর রায় চৌধুরীর সুযোগ্য পুত্র বাপ্পি রায় চৌধুরী।
রবিবার (২৫শে জানুয়ারী) বিকেলে নগরীর ১৫নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীক নিয়ে এড. আবুল কালামের গণসংযোগ কর্মসূচিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এসময় নিতাইগঞ্জস্থ আর কে দাস রোড – বি দাস রোডে বাপ্পি রায় চৌধুরী’র নেতৃত্বে এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে এ গণসংযোগ কর্মসূচিকে সমর্থন জানান।
গণসংযোগ চলাকালীন সময়ে বাপ্পি রায় চৌধুরী বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। একজন প্রার্থী হিসেবে আবুল কালাম ভোটারদের কাছে পৌঁছাতে চান এবং উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাজনীতির বার্তা দিতে চান। আমরা আশাবাদী সদর-বন্দরবাসী সর্বোচ্চ ভোটে তাকে বিজয়ী করে দেশে রেকর্ড গড়বে। এ আসনে ধানের শীষের জয় অবশ্যই হবে। সাধারণ জনগণ সামনে স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি দেখতে চায়।
এসময় বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেবক প্রয়াত রণবীর রায় চৌধুরীর সুযোগ্য পুত্র বাপ্পি রায় চৌধুরী আগামী ১২ই ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আবুল কালামকে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
প্রচারণার অংশ হিসেবে আবুল কালাম আজ নাসিক ১৫নং ওয়ার্ডের বিভিন্ন অলিগলি, বিপণিবিতান ও দোকানে দোকানে ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করে তিনি সাধারণ মানুষের নিকট ভোট ও দোয়া প্রার্থনা করেন। এসময় হাজার হাজার মানুষের সমর্থন–ভালোবাসায় মুগ্ধ হোন তিনি।
এসময় গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল, যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মোঃ শাওকত আলী লিটন, যুবদল নেতা সাঈদ ও শাহীন সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।