দৈনিক তালাশ ডটকমঃস্টাফ রিপোর্টার:২৩ নম্বর ওয়ার্ড তার বাপের কেনা সেখানে কি করে যাই, এমনি ক্ষোভ প্রকাশ করে নারায়ণগঞ্জ ৫ (সদর -বন্দর) আসনের সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন বলেন,
”গতকাল আমার স্ত্রী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে কালাম সাহেবের ছেলে আশার সন্ত্রাসী গ্রুপের এক টোকাই একজন এসে তাকে বাধা দেয়। তারা বলে, ২৩ নম্বর ওয়ার্ডে কোনো ধরনের প্রচারণা করা যাবে না। ২৩ নম্বর ওয়ার্ড তার বাপের কেনা সেখানে কি করে যাই। এ বিষয়টি নারায়ণগঞ্জ জেলা রিটানিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে শহরের ১৩ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেছেন, আজ প্রচারণার তৃতীয় দিনে ১৩ নম্বর ওয়ার্ডের প্রায় পুরো এলাকাতেই গণসংযোগ করেছি। সাধারণ ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। যাদের সঙ্গে দেখা হচ্ছে, তাদের সঙ্গে কুশল বিনিময় করছি, কথা বলছি। ইনশাআল্লাহ, জনগণের মধ্যে আমাদের ভালো সাড়া রয়েছে। ভোটারদের যথেষ্ট সমর্থন পাচ্ছি এবং নারায়ণগঞ্জ সদর ও বন্দরসহ সব জায়গাতেই সমর্থন রয়েছে।
মাকসুদ হোসেন আরো বলেন, নির্বাচিত হলে ভবিষ্যৎ নিয়ে আমার অনেক পরিকল্পনা রয়েছে। তবে মূল কথা হলো, নারায়ণগঞ্জ দীর্ঘদিন ধরে অবহেলিত। আগে যারা এমপি নির্বাচিত হয়েছেন, তারা এখানে তেমন কোনো উন্নয়ন সাধন করতে পারেননি। আমার স্বপ্ন নারায়ণগঞ্জকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলা। ভোটাররা আমাকে যেভাবে গ্রহণ করছেন, তাতে আমি শতভাগ আশাবাদী যে নির্বাচনে বিজয়ী হবো ইনশাল্লাহ।
এ সময় তিনি ১৩ নং ওয়ার্ড এলাকাবাসীর কাছে ভোট প্রার্থনা করেন এবং তাদের সাথে কথা বলে বিভিন্ন সমস্যার কথা শোনেন।
এসময় প্রচারনাকালে তার সমর্থন জানিয়েছে উপস্থিত ছিলেন
এসএম ইকবাল হোসেন,রানা, আবদুর রহমান, মজিবুর রহমান, ইমরান এছাড়াও তার অনুসারী এবং স্থানীয় এলাকার নেতৃবন্দগণ উপস্থিত ছিলেন।