ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য এমপি হতে চাই কালিহাতীর রতনগঞ্জে ইঞ্জিনিয়ার লিয়াকত আলী

দৈনিক তালশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অনুষ্ঠিত অষ্টকালীন কীর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি ভালোবাসা ও সম্প্রীতির বার্তা দিয়েছেন ১৩৩ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় কালিহাতী উপজেলার ঐতিহ্যবাহী রতনগঞ্জ বাজারে আয়োজিত অষ্টকালীন কীর্তন অনুষ্ঠানে তিনি উপস্থিত হন। এ সময় কীর্তনপ্রেমী ভক্তবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার শিক্ষা ও উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
বক্তব্যে ইঞ্জিনিয়ার লিয়াকত আলী বলেন,
“এমপি শুধু কোনো একটি ধর্ম বা গোষ্ঠীর জন্য নয়। এমপি হতে হয় সকল ধর্ম, সকল সম্প্রদায় ও সকল মানুষের জন্য। আমি নির্বাচিত হলে কালিহাতীতে একটি আধুনিক মানের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব।”
তিনি আরও বলেন,
“আমাদের উপজেলার অনেক মেধাবী শিক্ষার্থী ঢাকায় পড়াশোনার অতিরিক্ত ব্যয় বহন করতে না পেরে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়। এই বাস্তবতা আমি খুব কাছ থেকে দেখেছি। তাই বহুদিন ধরেই স্বপ্ন দেখি—কালিহাতীতেই উচ্চশিক্ষার দুয়ার খুলে দিতে।”
ইঞ্জিনিয়ার লিয়াকত আলী বলেন, প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষ তরুণ প্রজন্ম গড়ে তুলতে পারলে কালিহাতী একদিন শিক্ষা ও কর্মসংস্থানের মডেল উপজেলা হিসেবে পরিচিত হবে। এ লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশ্যে আবেগঘন কণ্ঠে তিনি বলেন,
“আমি আপনাদের শাসক নয়, সেবক হয়ে কাজ করতে চাই।”
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, কীর্তনপ্রেমী ভক্ত ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তার বক্তব্যে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *