দৈনিক তালাশ ডটকমঃ রোববার ১৮ জানুয়ারি বিকেল ৩ টা ২০ মিনিটে ফতুল্লা থানাধীন গোদারাঘাট হাজীর মাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র চাপাতি ও অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন মো. সাব্বির (৩৮) ও ইমন শেখ সহ তার আরেক সহযোগী।
র্যাব জানায়, মো. সাব্বির,ইমন সহ মোট তিন জন কুখ্যাত ডাকাত ও মাদক ব্যবসায়ী।
তাদের বিরুদ্ধে ডাকাতি, চুরি, ছিনতাই, মাদক ও হত্যাসহ বিভিন্ন থানায় মোট চারটি মামলা রয়েছে।
চশমা সাব্বির ও তরা সহযোগীরা ফতুল্লা থানাসহ জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি, ছিনতাই ও মাদক কেনাবেচার মাধ্যমে ত্রাস সৃষ্টি করে আসছিল।
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে এবং গণমাধ্যমে একাধিকবার তার অপরাধমূলক কর্মকাণ্ডের খবর প্রকাশিত হওয়ার পর র্যাব নজরদারি বাড়ায় বলে জানানো হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের ভিতর আতংক বিরাজ করছে তাদের লিডার, কাইল্লা রাসেল ওরফে ফেন্সি রাসেল, প্রকাশে মাদক বিক্রি সহ ৫ ই আগস্ট এর পরে এক নাম্বার বাস টার্মিনাল দখল করতে গিয়ে প্রকাশ্যে অস্ত্র হতে গুলি করতে দেখা যায়, চাঞ্চল্যকর ঘটনায় বিভিন্ন পিইন্ট ও ইলেকট্রনিক মিডিয়া প্রচার করতে দেখা যায়, মাসদাইর গুদারাঘাট এলাকায় এখনো প্রকাশে মাদক বিক্রি সহ একাধিক অভিযোগ কাইল্লা রয়েছে বিরুদ্ধে, এ সকল সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছে এলাকার সর্বস্তরের জনগণ।