বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরের বর্ণাঢ্য র‍্যালীতে মিছিল নিয়ে সেন্টুর যোগদান

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপি আয়োজিত বর্ণাঢ্য র‍্যালীতে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সংগ্রামী যুগ্ম আহবায়ক জাকির হোসেন সেন্টু।

মঙ্লবার (১লা সেপ্টেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সেন্টু’র নেতৃত্বে এ যোগদান করা হয়।

বিশাল এ মিছিলটি ডিআইটি এলাকা থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশনপাড়া হোসিয়ারী সমিতির সামনে এসে যোগদান করেন। এসময় নেতা-কর্মীরা মিছিল নিয়ে ‘শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’, ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’সহ প্রভৃতি স্লোগানে মুখরিত করে তোলে নগরীর রাজপথ।

এ-সময় জাকির হোসেন সেন্টু বলেন, “বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাহস, সংগ্রাম, ত্যাগ আর সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের দিনটি বাংলাদেশি মানুষের জন্য অত্যান্ত আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। ১৯৭৮ সালের এই দিনে এক শুভ বিকেলে ঢাকার রমনা বটমূলের খোলা চত্বরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।”

জাকির হোসেন সেন্টু আরও বলেন, “বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে বিএনপির প্রতিষ্ঠা ছিল একটি যুগান্তকারী ঘটনা। মানুষের বাকস্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা এবং গণতন্ত্রের পথ রুদ্ধ করে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি অভিশপ্ত একদলীয় ‘বাকশাল’ প্রতিষ্ঠা করা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে প্রথমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি বিশ্বাস করে, দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপির অপর নাম- একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রাম।”

এসময় মিছিল নিয়ে যোগদানকালে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রদল নেতা সালাউদ্দিন আহমেদ, যুবদল নেতা শেখ মাঈনুদ্দীন, ফরিদ হোসেন, মঈন চৌধুরী, নাজিম উদ্দীন, মোঃ রুবেল, জসিম উদ্দিন, শামীম আহমেদ, মোঃ সুমন, শেখ ফরিদ, ইমন হোসাইন, মোতালেব হোসেন, কবীর খান, কামাল মিয়া, সোহেল হক, নাসির আহমেদ, বিশাল ও শরীফ উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি দলটির চেয়ারম্যান ছিলেন। পরে তাঁর সহধর্মিণী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তাদের পুত্র তারেক রহমান দলটির নেতৃত্ব দিচ্ছেন। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলের হাল ধরেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *