আমরা ধৈর্যের মাধ্যমে এদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই: সাখাওয়াত

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ ইয়াংস্টার ক্লাব ও টানবাজার ষ্টারস ক্লাবের উদ্যোগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (৩ মার্চ ) বিকেলে টান বাজার পদ্মা সিটি প্লাজায় নারায়ণগঞ্জ ইয়াংস্টার ক্লাব ও টানবাজার ষ্টারস ক্লাবের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।

‎নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, রোজা ধর্মীয় বিষয়। এটি আমাদের ধৈর্য, সংযমের শিক্ষা দেয়। আমরা ধৈর্যের মাধ্যমে এদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। সকলের সহযোগীতা নিয়ে আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে আধুনিক সিটি কর্পোরেশন গড়ে তুলতে আপনাদের সহযোগীতা চাই।

তিনি আরও বলেন, নাগরিকদের যে দায়িত্ব সেটাও সঠিক ভাবে পালন করা উচিত। যেখানে সেখানে ময়লা ফেলা উচিত না। রাস্তাঘাটের শৃঙ্খলা ফিরানো থেকে শুরু করে আধুনিক শহড় গড়ে তোলা হবে।

সেন্ট্রাল কো অপারটিভ ব্যাংক এর চেয়ারম্যান মাজহারুল ইসলাম জোসেফ এর সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ ইয়াংস্টার ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশন সভাপতি এম সোলাইমান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আবুল কাউসার আশা, মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা সহ অসংখ্য নেতৃবৃন্দ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *